ছবি : সংগৃহিত
সারাদেশ
খালেদা জিয়ার মুক্তি দাবি

খাগড়াছড়িতে বিএনপি’র পদযাত্রা

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে খাগড়াছড়ি জেলা বিএনপি'র পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: নোয়াখালীতে ভুয়া ডাক্তারের কারাদন্ড

শনিবার (১৯ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপি'র সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে বিএনপির কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা বের করা হয়।

পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে আদালত সড়কে এসে সকল নেতাকর্মীর অংশগ্রহণের মাধ্যমে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, এক দফা দাবি আদায়ের মাধ্যমে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করে ঘরে ফেরার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সরকারের মেয়াদ ফুরিয়ে এসেছে। তাই সরকার এখন পলানোর পথ খুঁজছে।

আরও পড়ুন: এক হত্যা মামলা থেকে বাঁচতে আরেকটি হত্যা

এ সময় আদালত সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। কর্মসূচিকে ঘিরে শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, মংসুইথোয়াই চৌধুরী, যুগ্ম সম্পাদক এডভোকেট মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, কোষাধ্যক্ষ মফিজুর রহমান, প্রচার সম্পাদক আহসান উল্লাহ মিলন, উপজাতীয় বিষয়ক সম্পাদক অটল চাকমা,

আরও পড়ুন: শার্শায় অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম রাসেল, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহেদুল আলমসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা