সারাদেশ

সেপটিক ট্যাংকে নেমে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বাবা ও তার দুই ছেলের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ফ্রান্সে হলিডে হোমে আগুন, নিহত ১১

বুধবার (৯ অগাস্ট) রাত ১০টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের বহাদ্দারকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার আনোয়ার হোসেন (৭০), ছেলে শাহাদাত হোসেন (৪৫) ও শহীদুল ইসলাম (২২)।

আরও পড়ুন : ঢাকায় আসছেন দুই মার্কিন কংগ্রেসম্যান

জানা গেছে, রাতে বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে ট্যাংকের ভেতরে নেমে পড়েন বড় ভাই শাহাদাত হোসেন। একপর্যায়ে বড় ভাইয়ের কোনো সাড়া শব্দ না পেয়ে ছোট ভাইও নামেন। তারা দুজনে অজ্ঞান হয়ে পড়লে তাদের বাবা আনোয়ার হোসেন নিচে নামতেই তিনিও অজ্ঞান হয়ে পড়েন। পরে বাইরে থাকা পরিবারের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন। তাদের বাবা আনোয়ার হোসেনকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে চিকিৎসাধীন তাদের বাবাও মারা যান।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সিরাজুম মুনির বলেন, সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তাদের বাবাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার বাবার মুত্যু হয়।

আরও পড়ুন : ভেঙে দেওয়া হলো পাকিস্তানের সংসদ

চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ জানান, তাদের মৃত্যুর ঘটনা জানতে পেরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা