সংগৃহীত ছবি
সারাদেশ

ঈশ্বরদীতে রুশ নাগরিকের মৃত্যু

জেলা প্রতিনিধি, পাবনা : পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ (আরএনপিপি) প্রকল্পের এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ১৩ রাষ্ট্রদূতকে সতর্ক করল বাংলাদেশ

বুধবার (২৬ জুলাই) সকালে শহরের আলো জেনারেল হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার বিকেলে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত লিভাইনা ইউলিয়া (৩২) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদেশীদের জন্য নির্মিত গ্রিনসিটি বহুতল আবাসিক ভবনে রুশ এনারগাতন কোম্পানির কনসার্ন হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন : ইকুয়েডরে কারাগারে সহিংসতা, নিহত ৩১

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেটের পীড়া নিয়ে চিকিৎসা নিতে রুশ নাগরিক ইউলিয়া মঙ্গলবার শহরের আলো জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। কর্মরত চিকিৎসক সুস্থতার জন্য ভর্তি করেন। চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে উঠেন। বুধবার সকালে ইউলিয়া পেটের পীড়া নিয়ে বাথরুমে যায়। কিন্তু বাথরুম থেকে ফিরতে দেরি দেখে হাসপাতালের এক সেবিকা দরজায় নক করে কোন শব্দ না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন। কর্তৃপক্ষ এসে টয়লেটের দরজা ভেঙ্গে ইউলিয়াকে মেঝেতে পরে থাকতে দেখেন। পরে শারীরিক পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ঈশ্বরদী থানায় খবর দেন।

রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস তালুকদার বলেন, আমি দুইদিনের ছুটিতে ঢাকায় ছিলাম। মাত্র পাবনায় আসছি। আমাকে ফোনে বিষয়টি জানানো হয়েছে। অসুস্থতার জন্য ঈশ্বরদীর একটি ক্লিনিকে ভর্তি ছিল। শারিরীক অবস্থার অবনতি হলে শিফট করার আগেই মারা গেছেন। প্রকল্পের নিয়মনীতি অনুযায়ী আইনগতভাবে মরদেহ হস্তান্তর হবে।

আরও পড়ুন : পরিবেশ নষ্ট হলে দায় বিএনপির

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) অরবিন্দ সরকার বলেন, খবর পেয়ে সকালের দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে দূতাবাসের মাধ্যমে তাদের স্বজনদের কাছে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা