ছবি-সংগৃহীত
সারাদেশ

দুই জঙ্গির ১৭ বছর কারাদণ্ড

জেলা প্রতিনিধি : খুলনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে ১৭ বছর ৬ মাস কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

মঙ্গলবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১২টায় সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ রোজিনা আকতার এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এইচ আর এম ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের ছাত্র নুর মোহাম্মদ অনিক (২৫) ও একই বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মোহাম্মদ মুজাহিদুল ইসলাম রাফি (২৪)।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) শওকত আলী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : শরীয়তপুরে বিএনপির পদযাত্রায় পুলিশের বাধা

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২০ সালের ২৪ জানুয়ারি রাতে খুলনা মহানগরীর গল্লামারী এলাকার একটি বাড়ি থেকে অনিক ও রাফিকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জামসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন সোনাডাঙা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। এরপর ২০২০ সালের ২২ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন গোয়েন্দা শাখার পরিদর্শক এনামুল হক চার্জশিট দাখিল করেন।

আরও পড়ুন : বিএনপি-আ.লীগ সংঘর্ষে আহত অর্ধশত

আদালত সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনের মামলার পৃথক তিনটি ধারায় সাজা দিয়েছেন আদালত। তাদের প্রত্যেককে সন্ত্রাসবিরোধী আইনের ৬(১)(ই) (ঈ) আওতার ১০ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ৮ ধারায় সর্বোচ্চ সাজা ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, একই আইনের ৯ ধারায় তাদের প্রত্যেককে দোষী সাব্যস্ত করে ৯(৩) ধারা অনুযায়ী সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তাদের তিনটি ধারায় দেওয়া সাজা একইসঙ্গে কার্যকর হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা