ছবি : সংগৃহিত
সারাদেশ

নোয়াখালীতে বিএনপির পদযাত্রায় বাধার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর জেলা শহর মাইজদীতে ক্ষমতাসীন সরকার পতনের এক দফা দাবি আদায়ে পদযাত্রা করেছে বিএনপি। তবে দলটির পদযাত্রায় পুলিশ বেষ্টনী দিয়ে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে।

আরও পড়ুন: কক্সবাজারে ৪০০ রোগী পাচ্ছে ২ কোটি টাকা

মঙ্গলবার (১৮ জুলাই) বেলা সোয়া ১০টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে ও শহরের বিশ্বনাথ এলাকায় বাধা দেওয়ার এই ঘটনা ঘটে।

নোয়াখালী জেলা বিএনপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র হারুনুর রশীদ আজাদের অনুসারীরা পৃথক ভাবে এই পদযাত্রা কর্মসূচির আয়োজন করে।

নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে শহরের রশীদ কলোনী থেকে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে ৪-৫হাজার নেতাকর্মি রাস্তায় নামে। এরপর পদযাত্রাটি শহরের বিশ্বনাথ গেলে পুলিশ মহাবেষ্টনী দিয়ে বাধা দেয়।

আরও পড়ুন: বিএনপি-আ.লীগ সংঘর্ষে আহত অর্ধশত

তখন আমরা পুলিশের সাথে বাড়াবাড়ি না করে পদযাত্রার পথ পরিবর্তন করে মাইজদী গার্লস একাডেমি সংলগ্ন মাইজদী-সোনাপুর সড়কে ঘন্টাব্যাপী কর্মসূচি পালন করি।

নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র হারুনুর রশীদ আজাদ বলেন, শেখ হাসিনার পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আমার অনুসারীরা সকাল ১০টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু করে।

পদযাত্রায় শুরুতেই পুলিশ বাধা দেয়। নেতাকর্মিরা পুলিশী বাধা অতিক্রম করে বড় মসজিদের সামনে গিয়ে কর্মসূচি শেষ করে।

আরও পড়ুন: বিএনপির পদযাত্রা, ভোগান্তিতে যাত্রীরা

এসময় জেলা বিএনপির সভাপতি এ জেড এম গোলাম হায়দার, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাশ, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম মুক্তা, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহবায়ক মো.কলিম উপস্থিত ছিলেন।

বিএনপির নেতাদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, আমার কাছে কোন অভিযোগ করেনি, আমাকে কিছু বলেনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা