ছবি-সংগৃহীত
সারাদেশ

বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও সিমেন্টবাহী ট্রাকের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও ৬ যাত্রী।

আরও পড়ুন : বিয়ের দাবিতে স্কুল ছাত্রীর অনশন!

মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ৮টার দিকে চাকরি হারবাং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাবেদ।

ওসি জানান, ঢাকা থেকে ছেড়ে বিসমিল্লাহ নামের একটি বাস কক্সবাজারের দিকে আসছিল। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের দুই যাত্রী নিহত হন। এ সময় আহত হয়েছেন অন্তত ৬ যাত্রী। পরে তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন : দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২

দুর্ঘটনার পর কক্সবাজার চট্টগ্রাম সড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা বাসটি সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা