সারাদেশ

গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীর চরে বৈদ্যুতিক সেচ পাম্পের পানিতে গোসলের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশু নিহত হয়েছে। এ সময় আরও এক শিশু আহত হয়েছে।

আরও পড়ুন : সহযোগীদের কাছে হাত পাতি না

বুধবার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে শৌলমারী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- শৌলমারী ইউনিয়নের সোনাপুর গ্রামের মমিনুল ইসলামের মেয়ে মাহি (৮) ও বৃদ্ধি মিয়ার মেয়ে বিন্দিয়া (৬)।

আরও পড়ুন : মেক্সিকোতে নারীসহ ৬ জনকে হত্যা

পুলিশ ও স্থানীয়রা জানায়, চর শৌলমারী ইউনিয়নের সোনাপুর গ্রামে বৈদ্যুতিক সেচ পাম্পের পানিতে গোসলের সময় অসাবধানাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আরও এক শিশু গুরুতর আহত হন। আহত ওই শিশুকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলার চর শৌলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাইদুর রহমান জানান, আমার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সোনাপুরে দুই কন্যা শিশু বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে বলে শুনেছি। বিস্তারিত পরে জানাতে পারবো।

আরও পড়ুন : আরপিও নিয়ে মন্তব্য নয়

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা