ছবি: সংগৃহীত
সারাদেশ

পিকনিক করতে ছাগল চুরি, আটক ৭

নিজস্ব প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে ছাগল চুরি করে পালানোর সময় ৭ কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ছাগল চুরি করে মাইক্রোবাসে পালানোর সময় তাদেরকে আটক করা হয়।

বুধবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু

আটককৃতরা হচ্ছে- উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আসিফ (১৪), রফিক (১৫), মোরসালিন (১৫), তানভীর (১৪), তাসিন (১৫), কাউসার (১৬) এবং তাজেল (১৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে উপজেলার সুখনগরী এলাকার হেনা বেগম নামে এক নারীর দুটি ছাগল নিয়ে মাইক্রোবাসে পালাচ্ছিল সাতজন। মাইক্রোবাসে পালানোর সময় ছাগলের গলায় যে দড়ি ছিল, তা সম্পূর্ণ মাইক্রোবাসের ভেতরে নিতে পারেনি তারা। স্থানীয়দের সন্দেহ হলে মোটরসাইকেল নিয়ে কয়েকজন মাইক্রোবাসটি ধরার চেষ্টা করেন এবং লোকজনকে ফোন করে মাইক্রোবাসটিকে সামনে থেকে আটকাতে বলেন। পরে টেপুর মোড়ের লোকজন মাইক্রোবাসটি আটক করে ভেতরে দুটি ছাগল দেখতে পায়।

আরও পড়ুন:নাটোরে বিস্ফোরণে হতাহত ৪

জিজ্ঞাসাবাদে আটককৃতরা ছাগল চুরির কথা স্বীকার করে জানায়, ছাগল নিয়ে পিকনিক করত তারা। তারা দুটি ছাগলের জন্য মাইক্রোবাসও ভাড়া করেছে।

জামালপুর জেলা সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার বলেন, আটককৃতরা থানায় রয়েছে। বাদী অভিযোগ করলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। আটককৃতদের সবার বয়স ১৬ বছরের কম।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা