সারাদেশ

বাস খাদে পড়ে নিহত ১

নিনা আফরিন ,পটুয়াখালী : পটুয়াখালীতে ইকোনো পরিবহনের বেপড়োয়া গতির একটি বাস খাদে পড়ে রোজা (১০) নামের এক শিশু পর্যটকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ১৫ যাত্রী।

আরও পড়ুন: দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

বুধবার ভোররাতে পটুয়াখালী সেতুর উত্তর প্রান্তে দুর্ঘটনা ঘটে। মৃত রোজা কুড়িগ্রাম জেলার মুক্তারাম গ্রামের রিয়াজের মেয়ে। সে পরিবারের সঙ্গে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমনের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলো।

বাসের যাত্রী ও স্থানীয়রা জানান, গতকাল রাতে বাসটি আবদুল্লাপুর থেকে কুয়াকাটার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ভোররাতে পটুয়াখালী সেতুর উত্তর প্রান্তে পৌছলে বেপড়োয়া গতির কারনে একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করতে গিয়ে খাদে পড়ে যায়।

আরও পড়ুন: যথেষ্ট প্রস্তুতি নিয়ে পরবর্তী কার্যক্রম

তাৎক্ষনিক আহতদের উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু রোজাকে মৃত ঘোষনা করেন।

আহত সবাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে নিহত শিশু রোজার মা গুরুতর অসুস্থ থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন: আরও দুই লাশ উদ্ধার, নিহত ২০

পটুয়াখালী সদর থানার ওসি তদন্ত আসাদুজ্জামান জানান, গাড়ির চালক ও হেলপার সহ আহত সবাই হাসপাতালে ভর্তি রয়েছে। বাসটি আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা