ছবি: সংগৃহীত
সারাদেশ

নাটোরে বিস্ফোরণে হতাহত ৪

জেলা প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার কুমগ্রামের একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। এ সময় আরও ৫টি দোকান ভস্মীভূত হয়।

আরও পড়ুন : মৃত্যুতে শীর্ষে জাপান

বুধবার (৮ মার্চ) রাত ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জগদীশ কুমার (৪৫) কুমগ্রামের সুরেশ্বরের ছেলে।

আরও পড়ুন : মিয়ানমার ইতিবাচক সাড়া দেয়নি

ইটালি ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ১০ টার দিকে কুমগ্রাম বাজারে ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের তালাবদ্ধ দোকানে আগুন লাগে।

এ সময় স্থানীয় লোকজন আগুন নেভাতে গেলে দোকানে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফারিত হয়ে জগদীশ ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় অপর ৩ জন দোকান মালিক আব্দুর রাজ্জাক, মন্টু এবং আব্দুর রউফ আহত হন।

আরও পড়ুন : বার্ন ইনস্টিটিউটে আরও একজনের মৃত্যু

তিনি আরও জানান,আহত রাজ্জাককে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নেন।

পরে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন বলেও জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

১ নভেম্বর ‘ব্ল্যাক কার্বন ও জলবায়ু দূষক’ বিষয়ক বিজ্ঞান-নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূ...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা