সারাদেশ

হেভিওয়েট প্রার্থী মিজানুর রহমান মোল্লা

মো. নাজির হোসেন (মুন্সীগঞ্জ): টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। তারা যাচ্ছেন সভা-সমাবেশ, সামাজিক ও ধর্মীয় নানা অনুষ্ঠানে। প্রার্থীদের ছবি সংবলিত ব্যানারও শোভা পাচ্ছে ইউনিয়টির বিভিন্ন মোড়ে মোড়ে।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির পেঁচা উদ্ধার

অনেকে প্রচারে ব্যবহার করছেন ফেসবুক , হোয়াটস অ্যাপসহ বিভিন্ন সামাজিক মাধ্যম এবং মোবাইল এসএমএস। এই ইউনিয়নে নির্বাচনে গুনজন শুনা যাচ্ছে ১০ জন প্রার্থীর নাম। তবে এদের মধ্যে সবচেয়ে হেভিওয়েট প্রার্থী হিসাবে নাম শুনা যাচ্ছে মিজানুর রহমান মোল্লার। নির্বাচনে তিনি শক্ত প্রার্থী। জনপ্রিয়তা ও প্রচারে তিনি এগিয়ে রয়েছেন ইউনিয়নটিতে।

এছাড়াও প্রতিদ্বন্দ্বীতার কথা শুনা যাচ্ছে বর্তমান চেয়ারম্যান মিলেনুর রমহান হালদার, সাবেক চেয়ারম্যান আলী আহম্মেদ, সাবেক চেয়ারম্যান শেখ সেলিম, মঞ্জুর আলী শেখ, জহিরুল ইসলাম বেপারী, ফারুক হোসেন, সুমন হাওলাদার, আলী জাফর এর নাম। এছাড়াও বিপ্লব রাঢ়ী নামের এক ব্যাক্তির নাম শুনা গেলেও সে তার ফেসবুক পেইজ থেকে নির্বাচনে অংশগ্রহন করবেন না বলে জানিয়েছেন।

তবে এদের মধ্যে বেশ শক্ত অবস্থানে থাকা মিজানুর রহমান (মিজান মোল্লা) ইতিমধ্যে মানুষের মন জয় করে নিয়েছেন। নিজ অবস্থানে থেকে সেবা করে যাচ্ছেন প্রতিনিয়ত। এলাকার উন্নায়নে রেখে চলেছেন বলিষ্ট ভূমিকা। ইতিমধ্যে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেক সম্পৃক্ত রেখে জয় করেছেন ভোটারদের মন।

বিগত ৫ বছরে আগে লৌহজং-টঙ্গীবাড়ি সংযোগ সড়কটি বন্যায় ক্ষতিগ্রস্থ হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তিনি নিজস্ব অর্থায়নে তা সংস্কার করে দেন। তাছাড়া পাঁচগাঁও- চাঠাতিপাড়া সংযোগ সড়ক, পাঁচগাঁও ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয় হতে মেডিকেল রোড ১৫ ফিট পাকা রাস্তা সংস্কার, বানাকাইজ-দশত্তর সংযোগ সড়ক সংস্কার, দশত্তর-ঝিনাইসার সংযোগ সড়ক সংস্কার। পাঁচগাঁও গাজীবাড়ি ব্রীজের দুই পাশে মাটি ভরাট। গনাইসার নতুর ব্রীজের দুই পাশ মাটি ভরাট করে সংস্কার করেছেন তিনি।

এছাড়াও তিনি, বিভিন গরীব অসহায় ছাত্র-ছাত্রীদের স্কুলে ভর্তি , অসুস্থ গরীব মানুষকে চিকিৎসা সেবা,গরীব বিয়েতে অর্থ দিয়ে করে যাচ্ছেন সহয়তা। মাদক বিরোধী কর্মকান্ডে প্রচারনাও তিনি রয়েছেন শীর্ষে ।

আগামী ১৩ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র দাখিল এর মধ্য দিয়ে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনের আনুষ্ঠনিকতা শুরু হওয়ার কথা রয়েছে। ১৩ মার্চ ভোট গ্রহন হওয়ার কথা। পাঁচগাঁও ইউনিয়ন প্রায় ১৫ হাজার ভোটার সংখ্যা রয়েছে। পদ্মা নদী দ্বারা ভাঙ্গনের শিকার ওই ইউনিয়নটি টঙ্গীবাড়ি উপজেলার দক্ষিনাঞ্চলের একটি সুনামধন্য ইউনিয়ন। ইউনিয়নে নির্বাচন নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে ব্যাপক উৎসাহ উদ্দিপনা।

আরও পড়ুন: মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা

এ ব্যাপারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মোল্লা বলেন, মানুষের সেবা করার জন্য শত ব্যস্ততার মধ্যে নিজেকে উন্নায়ন কাজে সম্পৃক্ত রেখেছি। আর উন্নায়ন কাজ করতে গিয়েই বুঁজেছি জন-প্রতিনিধি হতে পারলে আরো বেশি উন্নায়ন করতে পারবো। তাই শুধু মানুষের কথা চিন্তা করেই মানুষের জন্য কিছু করার প্রভোল মনোবল নিয়ে নির্বাচনে অংশগ্রহন করতে যাচ্ছি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা