সারাদেশ

মুক্তিযোদ্ধার সম্পত্তি দখলের অভিযোগে

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে মো. মোশাররফ হোসেন নামের এক বীরমুক্তিযোদ্ধার সম্পত্তি বেদখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: যাত্রী নিয়ে ছুটছে মেট্রোরেল

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গুনবহা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট মো. সিরাজুল ইসলামের মদদে তার ভাই আবুল কালাম আজাদ শিশির কর্তৃক সৎ ভাই মোশাররফ হোসেনের সম্পত্তি বেদখলের অভিযোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বীরমুক্তিযোদ্ধার ছেলে আহম্মেদ শিবলী ফোরকান রিপন নিরাপত্তাহীনতায় ভোগার কথা উল্লেখ করে সৎ চাচার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেন। এ ঘটনায় বীরমুক্তিযোদ্ধার ছেলে রিপন শান্তি-শৃঙ্খলা ভঙ্গসহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করে বোয়ালমারী থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন।

আরও পড়ুন: উজবেকিস্তানে ১৮ শিশুর মৃত্যু

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে ডাকবাংলোর সামনে অবস্থিত জেলা পরিষদের মার্কেটের একটি কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বীরমুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেনের ছেলে এবং উপজেলার গুনবহা ইউনিয়নের কামারগ্রাম নিবাসী আহম্মেদ শিবলী ফোরকান রিপন।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, বিবাদী আবুল কালাম আজাদ তার সৎ চাচা। ওয়ারিশসূত্রে প্রাপ্ত জমিজমা নিয়ে চাচার সাথে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিবাদী তার পিতার ওয়ারিশসূত্রে প্রাপ্ত সম্পত্তি বুঝিয়ে না দিয়ে জোরপূর্বক দখলে রেখেছে। গত ২৪ ডিসেম্বর সকালে বীরমুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেনের ক্রয়কৃত গুনবহা ইউনিয়নের ১০৮/১০২ নং কামারগ্রাম মৌজার ৬০৪ নং ডিপি খতিয়ানের ১০৮৪ নম্বর হালদাগের সোয়া ৪ শতাংশ জমি বিবাদী দখল করার চেষ্টা করে।

আরও পড়ুন: সীমান্তে গুলিতে ২ বাংলাদেশি নিহত

তিনি আরো বলেন, এ সময় বাধা দিলে বিবাদী আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে পুনরায় সুযোগ বুঝে দখল করার কথা বলে চলে যায়। এ ঘটনায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গসহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করে বোয়ালমারী থানায় আমি একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌরসভার কাউন্সিলর রাজিবুল ইসলাম বিপ্লব, বিশিষ্ট ব্যবসায়ী রিপন সরকার, কানাই কুন্ডু প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা