নারায়ণগঞ্জে এসি বিস্ফোরণ, দগ্ধ ৫
সারাদেশ

নারায়ণগঞ্জে এসি বিস্ফোরণ, দগ্ধ ৫

সান নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় একটি আবাসিক ভবনে এসি বিস্ফোরণে একই পরিবারের তিন সদস্যসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।

আরও পড়ুন : বাবা-মাকে মারধর, মেয়েকে ধর্ষণের অভিযোগ

সোমবার (৭ নভেম্বর) দুপুর ১টার দিকে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে, কবি ও গায়ক এস এ শামীমের ফতুল্লা চৌধুরী বাড়ির বাসভবনে দুপুর ১টায় এসি বিস্ফোরণ হয়। এতে এস এ শামীম, ছেলে বাবন ( ২৮) ও তার নাতীসহ আরও দু’জন দগ্ধ হয়। তাদেরকে গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদ মাধ্যমকে স্থানীয় বাসিন্দা রুহুল আমিন প্রধান জানান, কবি ও গায়ক এস এ শামীমের বাসভবনের ভেতর তার স্টুডিও। সেখানে বিভিন্ন সময় গান ও ভিডিও রেকর্ডিংয়ের কাজ চলত।

আরও পড়ুন : হত্যা মামলার আসামিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

মার্ক ভিডিও রেকর্ডিং নামের ওই কক্ষে সোমবার দুপুর ১টার দিকে হঠাৎ এসি বিস্ফোরণ হয়। এতে এস এ শামীম, তার ছেলে-নাতিসহ পাঁচজন দগ্ধ হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা