বাবা-মাকে মারধর, মেয়েকে ধর্ষণের অভিযোগ
সারাদেশ

বাবা-মাকে মারধর, মেয়েকে ধর্ষণের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে বাবা-মাকে মারধর করে বাহিরে আটক রেখে মেয়েকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ২৯

এসময় ধর্ষণকারীরা ওই বাড়িতে হামলা-ভাঙচুর ও লুট চালিয়েছে। পরে হেল্প লাইন ৯৯৯ এ ফোন দিলে চরজব্বার থানার পুলিশ গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে।

রোববার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার পশ্চিম চর মজিদ এলাকার আশ্রয়ণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার কিশোরী ও তার মা বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীরা জানায়, স্থানীয় হোসেন বাহিনীর ২০-২৫জন সন্ত্রাসী রাত আনুমানিক ১১টার দিকে তাদের বসত বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং লুটপাট চালায়।

আরও পড়ুন : স্কুল মাঠে হাটুপানি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

এ সময় গৃহকর্তা ও তার স্ত্রীকে ঘর থেকে বাহির করে বেদম মারধর করে। এক পর্যায়ে ঘরে থাকা তার মেয়েকে ৩জন ধরে রাখে এবং দুইজন পালাক্রমে তাকে ধর্ষণ করে। রাতে ধর্ষিতা কিশোরী আত্মহত্যা করারও চেষ্টা করে।

পরে ৯৯৯ ফোন দিলে চরজব্বার থানার পুলিশ গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে। পরে ধর্ষিতাসহ তার বাবা-মাকে প্রথমে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

সোমবার (৭ নভেম্বর) সকালে ভিকটিমের মেডিকেল পরীক্ষার জন্য ওই কিশোরীকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

আরও পড়ুন : হত্যা মামলার আসামিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম জানায়, ভিকটিম কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

ওসির দায়িত্বে থাকা চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন জানায়, রাতে অভিযোগ পাওয়ার পরপরেই পুলিশ ভুক্তভোগীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৫৪৮২ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

কালকিনিতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে মোসাঃ তানিয়া আক্তার-(২৮) নামে এক গৃহবধুর রহস্যজনকভাবে ম...

জাতীয় স্মৃতিসৌধে নতুন তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

শনিবার (২২ আগস্ট) বেলা ১টা ১৫ মিনিটের দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ কর...

 শরিফুলের বোলিং এ প্রথম দিনেই চাপে অস্ট্রেলিয়া

মিচেল স্টার্কের তোপে মাত্র ৬৪ রানে অলআউট হয়ে ব্যাটিংয়ে আত্মসমর্পণ করেছিল বাংল...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

প্রতিরক্ষামূলক থেকে ‘আক্রমণাত্মক’ সামরিক নীতিতে ইরান

সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামরিক নীতিতে বড় ধরনের পরিবর্তনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা