বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
সারাদেশ
পুলিশের লাঠিপেটা, আটক ৩

বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী থেকে ঢাকায় ফেরার পথে কুমিল্লার মনোহরগঞ্জে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লার (বুলু) ওপর হামলার প্রতিবাদে বেগমগঞ্জ উপজেলায় বিএনপির বিক্ষোভে পুলিশ লাঠিপেটা করার অভিযোগ উঠেছে। একই সঙ্গে পুলিশ ঘটনাস্থল থেকে যুবদল ও ছাত্রদলের তিন নেতাকর্মীকে আটক করে।

আরও পড়ুন : নেতাকর্মীদের ওপর হামলার বিচার দাবি

আটককৃতরা হলো, মো. সজীব (৩৮), মোর্শেদ আলম (৩৮) ও মো. শিমুল (২৬)।

শনিবার (১৭ সেপ্টম্বর) রাত ৯টার দিকে উপজেলার চৌমুহনী বড় পোল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা বিএনপিও সহযোগী সংগঠনের ৮নেতাকর্মী আহত হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস বলেন, বিএনপি নেতা বরকতউল্লার ওপর হামলার প্রতিবাদে শনিবার রাত ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা চৌমুহনী গণমিলনায়তনের সামনে থেকে একটি শান্তিপূর্ণ মিছিল শুরু করে।

আরও পড়ুন : বিএনপি নেতা বুলুর ওপর হামলা

মিছিলটি চৌমুহনী বড় পোল এলাকায় পৌঁছলে একদল পুলিশ বিনা কারণে মিছিলের পেছন থেকে এলাপাতাড়ি লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় পুলিশের লাঠিপেটায় উপজেলা বিএনপির সহসভাপতি মফিজুর রহমান ওরফে দিপুসহ (৫৭) আট নেতাকর্মি আহত হয়। এ সময় পুলিশ যুবদল ও ছাত্রদলের তিন কর্মীকে আটক করে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, বিএনপির মিছিলে লাঠিপেটার অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, বিএনপির কর্মীরা রাতে আকস্মিকভাবে একটি জঙ্গি মিছিল বের করে। তবে ওই সময় লাঠিপেটার ঘটনা ঘটেনি।

আরও পড়ুন : স্ত্রীর নগ্ন ছবি ছড়িয়ে স্বামী গ্রেফতার

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিছিলটি থেকে শহরে নাশকতার আশঙ্কা থাকায় মিছিলকারীদের ধাওয়া করে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা