মাদারীপুরে কলেজছাত্রকে কুপিয়ে জখম
সারাদেশ

মাদারীপুরে কলেজছাত্রকে কুপিয়ে জখম

শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে এক কলেজছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে শহরের রেন্ডিতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত অনিক আকন (১৮) সবুজবাগ এলাতার সিরাজ আকনের ছেলে ও মাদারীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

আরও পড়ুন: ভারতীয়দের বড় বিনিয়োগের আহ্বান

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ওএমএস এর চাল ক্রয়ের জন্য বাসা থেকে রেন্ডিতলা ডিলারের দোকানে যাচ্ছিল শিক্ষার্থী অনিক। মাঝপথে ৩-৫ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে অনিককে কোপাতে থাকে। ওই শিক্ষার্থীর ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা অনিককে গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করে। অনিকের হাতে ও চোখে আঘাতের বেশকিছু চিহ্ন রয়েছে বলে জানিয়েছে চিকিৎসক।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ শেষে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: ব্যালটে হবে ভোট

মাদারীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর রাজিব মাহমুদ কাওসার বলেন, এই ঘটনার বিচার না হলে অপরাধ দিনে দিনে বৃদ্ধি পেতেই থাকবে। প্রশাসনের কাছে দাবী, দ্রুত অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জাহিন আরেফিন জানান, অনিকের শরীরের বিভিন্ন স্থানে ধারালে অস্ত্রের আঘাতের বেশকিছু চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করে দেয়া হয়েছে।

আরও পড়ুন: সড়ক হবে তিন রঙের

মাদারীপুর সদর মডেল থানার ওসি আনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ব্যাপারে ভুক্তভোগী কিংবা তার পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এই ঘটনায় তিন থেকে ৪জনের নাম পাওয়া গেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা