সারাদেশ

কোম্পানীগঞ্জে ঋণগ্রস্থ যুবকের আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঋণগ্রস্থ এক যুবক আত্মহত্যা করেছে।

আরও পড়ুন: কুড়িগ্রামে দোকানি হত্যায় ৮ জনের যাবজ্জীবন

নিহত যুবকের নাম সাদ্দাম হোসেন (৩২) উপজেলার মুছাপুর ইউনিয়নের গোলাল খোনার বাড়ির মৃত আবু নাছেরের ছেলে।

সোমবার (৯ মে) সকাল ১০টার দিকে পুলিশ উপজেলার ৭ নং মুছাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডরে গোলাল খোনার বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাদ্দাম হোসেন বেশ কিছুদিন যাবত পেটের পিরায় ভুগছিল এবং সে ঋণগ্রস্থ। সে শারীরিক ভাবে অসুস্থতা এবং ঋণগ্রস্থ থাকায় মানসিকভাবে হতাশাগ্রস্থ ছিল। সে ছেলে-মেয়ে এবং পরিবার নিয়ে সবসময় চিন্তায় থাকত।রোববার ( ৮ মে ) রাতে খাওয়া-দাওয়া শেষে প্রতিদিনের ন্যায় সে তার স্ত্রী ও ছেলে মেয়েসহ বসতঘরে ঘুমাতে যায়। সোমবার ভোর রাতের দিকে তার স্ত্রী তাকে বিছানায় দেখতে না পেয়ে ঘরের লাইট দিলে দেখে তার ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে স্বামী।

আরও পড়ুন: রাজধানীর কলাবাগানে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, সকাল ১১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা