সারাদেশ

বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নে দত্তপুর গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধ নিয়ে দুপক্ষের সংঘর্ষে মুশাহিদ মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছে।

আরও পড়ুন: নজরদারিতে থাকবে থানার সার্ভিস ডেস্ক

এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৩০ জন। নিহত যুবক ওই গ্রামের ছবুর মিয়ার পুত্র। খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

সূত্র জানায়, উপজেলার ওই গ্রামের ছবুর মিযার সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল একই এলাকার আব্দুল কাদির গংদের। এর জেড়ে রোববার (১০ এপ্রিল) ১২টায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এতে অন্তত ৩০ জন আহত হয়।

আরও পড়ুন: জামিন পেলেন শিক্ষক হৃদয় মন্ডল

স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মুশাহিদ মিয়া কে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার দেবাশীষ রায় জানান, যুবককে হাসপাতাল নিয়ে আসার আগেই মারা যায়। বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান, খুনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা