সারাদেশ

অটোরিকশা উল্টে গৃহবধূ মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে মাটিবাহী পাওয়ার টিলার দেখে কিশোর চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে অটোরিকশা উল্টে এক গৃহবধূ মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: পুলিশকে সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

নিহত জাহানারা বেগম (৪৫) উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের স্ত্রী।

রোববার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের আমিন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা জি এম মুজাহিদ হাসান বলেন, জাহানারা বেগম সকালের দিকে নবগ্রাম মেয়ের বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা যোগে নিজের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা পথে অটোরিকশা আমিন বাজারের এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবাহী পাওয়ার টিলারের সামনে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে অটোরিকশা থেকে পড়ে ঘটনাস্থলে মারা যায় জাহানারা বেগম।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অভিযোগ না থাকায় স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা