সারাদেশ

ফেনীতে এতিমদের সাথে ইফতার করলেন পুলিশ সুপার

জহিরুল হক মিলন, ফেনী: পবিত্র দ্বিতীয় রমজানে ফেনীর ছাগলনাইয়ায় এতিমদের সাথে ইফতার করেছেন ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। সোমবার (৪ এপ্রিল) দ্বিতীয় রমজানে তিনি ছাগলনাইয়া আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় এতিমদের সাথে ইফতার করেন।

আরও পড়ুন: পুত্রের হাতে পিতা খুন, ঘাতক গ্রেফতার

এ সময় পুলিশ সুপার এতিম শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করেন। ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও ছাগলনাইয়া আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি ফারুক আহমেদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) বদরুল আলম মোল্লা, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) নাদিয়া ফারজানা, ছাগলনাইয়া পৌর সভার মেয়র এম মোস্তফা।

এছাড়া ফেনীর ডিবির (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ, ছাগলনাইয়া উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব মোঃ বদরুদ্দোজা ভূঁইয়া তারেক, ছাগলনাইয়া থানার সেকেন্ড অফিসার মনিরুল ইসলাম, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ শেখ কামাল, ফেনী প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শিবচরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন ছাগলনাইয়া আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মাওলানা রুহুল আমিন। এতে এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ ও জেলা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা