সারাদেশ
উপজেলা অডিটরিয়াম ছিলো তালা বদ্ধ

রাজাপুরে গণহত্যা দিবসের আলোচনা সভা হয়নি

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা অনুষ্ঠান হয়নি ঝালকাঠির রাজাপুরে। দিনভর উপজেলা পরিষদের অডিটরিয়ামটি ছিলো তালাবদ্ধ। তবে বিষয়টি এড়িয়ে গেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আরও পড়ুন: মুক্তিযুদ্ধের চেতনাকে বয়ে নিয়ে যেতে হবে

গত ৮ মার্চ উপজেলা প্রশাসনের এক সভায় গণহত্যা এবং স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসুচি ঘোষণা করা হয়। উপজেলা প্রশাসন কর্তৃক কর্মসূচীর মধ্যে ২৫ মার্চ সকাল ১০ টায় রাজাপুর উপজেলার পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথাছিলো। কিন্তু দিনভর অডিটরিয়াম ছিলো তালা বদ্ধ। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। কিন্তু এর দায় এড়িয়ে গেছেন রাজাপুর উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসন।

বীরমুক্তিযোদ্ধা শাহজাহান মোল্লা বলেন, উপজেলা পরিষদে গণহত্যা দিবসের আলোচনা অনুষ্ঠানটি কেনো হলো না জানি না। আমাকে আজ কেউ অবহিতও করেনি।

আরও পড়ুন: হরতাল ডেকে বিদেশ গেছেন জাফরুল্লাহ

রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়া হায়দার লিটন বলেন, ২৬ তারিখ মাঠে অনেক কাজ রয়েছে, তাছাড়া সপ্তাহব্যাপী আমাদের নানা কর্মসূচি রয়েছে। তাই সবাই ব্যস্ত থাকায় আলোচনা সভা করা হয়নি।

একইভাবে দায় এড়িয়ে গেলেন ইউএনও। উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মোক্তার হোসেন মুঠোফোনে বলেন, শুধু আলোচনা সভাটিই করা হয়নি। কিন্তু গণহত্যা দিবস। উপলক্ষে অন্য ভেন্যুতে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাজাপুরের বিভিন্ন স্থানে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা