সারাদেশ

ভোলায় জাতীয় গণহত্যা দিবস পালিত

মো কামরুল হোসেন সুমন, ভোলা: ২৫ শে মার্চ জাতীয় গণহত্যা দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক জঘন্যতম হৃদয়বিদারক কালো অধ্যায়। আজকের এই দিনে ১৯৭১ সালে তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে নিরীহ বাঙালিদের উপর চালায় ইতিহাসের নৃশংসতম গণহত্যা।

আরও পড়ুন:

পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক সংঘটিত বর্বর সেই গণহত্যায় নিহতদের স্মরণে ২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হওয়ার পর থেকে দিনটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস-২০২২ উপলক্ষ্যে জেলা প্রশাসন, ভোলা কর্তৃক এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলার মান্যবর জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী।

আরও পড়ুন:

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম-সেবা), স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) রাজিব আহমেদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কাজী শরীফ উদ্দিন আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাসান ওয়ারিসুল কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, শিক্ষা ও আইসিটি) মামুন আল ফারুক, বাংলারকণ্ঠ’র সম্পাদক এম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ শফিকুল ইসলামসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা ২৫শে মার্চের গণহত্যা ও মুক্তিযুদ্ধের ইতিহাস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা