ছবি : সংগৃহীত
সারাদেশ

স্কুলছাত্রকে একদিনে দুই ডোজ টিকা

সিরাজগঞ্জ প্রতিনিধি: জেলার উল্লাপাড়া উপজেলায় ৭ম শ্রেণির এক স্কুলছাত্রকে একইদিনে করোনাভাইরাসের দুই টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। উল্লাপাড়া বিজ্ঞান কলেজ টিকাদান কেন্দ্রে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে ঘটনাটি ঘটে।

দুই ডোজ টিকা নেওয়া ওই স্কুলছাত্রের নাম মো. হাসান আলী। উপজেলার দূর্গানগর ইউনিয়নের রাজমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সে।

হাসান আলী জানায়, প্রথম দফায় টিকা নেওয়ার সময় সে ভুলে টিকার কার্ডটি ফেলে যায়। কিছুক্ষণ পরই সে ভিড়ের মধ্যে কার্ডটি নিতে কেন্দ্রের ভেতরে প্রবেশ করে। এ সময় তাকে ধরে আবারও টিকা দিয়ে দেয় স্বাস্থ্যকর্মী।

হাসানের সহপাঠীরা জানায়, দুই ডোজ টিকা নেওয়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসানের মধ্যে। সে তখন ভয়ে কান্নাকাটি শুরু করে।

এ ব্যাপারে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় বলেন, টিকার ডাবল ডোজ নিলেও কোনও পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কথা নয়। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে টিকা দেওয়া ও নেওয়ার ব্যাপারে সবার সতর্ক থাকা প্রয়োজন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

কোনো দিনই আপনার ঋণ শোধ করতে পারব না বাবা: মিশা সওদাগর

ঢালিউডের জনপ্রিয় ও আইকনিক খলঅভিনেতা মিশা সওদাগর। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা