ছবি: স্বর্ণের বারসহ আটক ইসমাইল হোসেন
সারাদেশ

প্যান্টের ভেতরে মিললো ১০টি স্বর্ণের বার

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ১ কেজি ১৬৫ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ ইসমাইল হোসেন নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও (খুলনা মেট্রো এ-০২-২০৩৮) জব্দ করা হয়।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে বেনাপোল বিজিবি কোম্পানি সদরের কমান্ডার সুবেদার আকবর আলী সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, পাচারকারী চক্রের এক সদস্য যশোর থেকে স্বর্ণের একটি চালান নিয়ে বেনাপোল সীমান্তে দিয়ে ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে করে শার্শার শ্যামলাগাছি এলাকা দিয়ে বেনাপোল যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইসমাইল হোসেন নামের এক যুবককে আটক করা হয়।

এসময় তার শরীর তল্লাশি করে প্যান্টের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের ওজন এক কেজি ১৬৫ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৮২ লাখ ৫ হাজার টাকা। আটক ইসমাইল দীর্ঘদিন ধরে চোরাচালানের সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, স্বর্ণের বারসহ আটক যুবককে থানায় হস্তান্তর করা হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

গ্রেপ্তারের দাবিতে জি এম কাদেরের বাসায় হামলা

জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেপ্তারে...

জানুয়ারির মধ্যেই শুরু হতে পারে ইউপি নির্বাচন

আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে শুরু হতে পারে স্থ...

তালা ভেঙে অফিসে প্রবেশ করলেন চুয়েটের নতুন উপাচার্য

শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে নিয়োগের ২০ দিন...

রাহুলদের সাক্ষাতের প্রস্তাব ফিরিয়ে দিলেন ভারতের প্রধান বিচারপতি

রাহুল গান্ধীসহ বিরোধী নেতাদের সঙ্গে সাক্ষাতের অনুর...

দুই অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী এবং সাইবার নিরাপত্তা আইনে দায়ের কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা