সারাদেশ

কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪১

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে ৪১ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩৮ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের অধিকাংশই শিশু। বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেব দাস দেব।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মৌকরা ইউনিয়নের বিরুলিয়া গ্রামের আনোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা জেলা সদর ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বিরুলিয়া গ্রামের একটি বাড়িতে গ্যাসের সিলিন্ডারের সঙ্গে সংযোগ করে বেলুন ওড়ানোর চেষ্টা করে একদল যুবক। এ সময় গ্রামের মানুষ সেখানে ভিড় জমান। হঠাৎ সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। আহতদের অনেকের মাথা ও চোখ থেঁতলে গেছে। সিলিন্ডারের বিকট আওয়াজে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেব দাস দেব জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪১ জন নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তবে ৩৮ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে কুমিল্লায় রেফার করা হয়েছে। এখন এ হাসপাতালে ৩ জন রোগী ভর্তি আছেন।

নাঙ্গলকোট থানার ওসি মো. ফারুক হোসেন জানান, বিরুলিয়া গ্রামের আনোয়ার হোসেন বেলুনের ব্যবসা করেন। তিনি বেলুনে গ্যাস ভর্তি করছিলেন। এ দৃশ্য দেখার জন্য ও বেলুন ক্রয়ের জন্য লোকজন ওই বাড়িতে জড়ো হয়। হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এবং আনোয়ার হোসেনসহ ৩৫-৪০ জন আহত হয়েছেন। তাদেরকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

কোনো দিনই আপনার ঋণ শোধ করতে পারব না বাবা: মিশা সওদাগর

ঢালিউডের জনপ্রিয় ও আইকনিক খলঅভিনেতা মিশা সওদাগর। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা