ছবি সংগৃহীত
সারাদেশ

রেলপথকে আধুনিক করছে সরকার

নিজস্ব প্রতিনিধি, নাটোর: রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনে কাজ শুরু করেছিলেন। তার যোগ্য উত্তরসুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন-অগ্রগতি ও শান্তির পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। স্বাধীনতা বিরোধীদের এ ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে সজাগ ও ঐকবদ্ধ থাকতে হবে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেলে নাটোর রেল স্টেশনে 'মুজিববর্ষ’ উপলক্ষে নাটোর স্টেশনের যাত্রী সুবিধা বৃদ্ধির লক্ষ্যে স্টেশন আধুনিকায়ন কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার অবহেলিত রেলপথকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে কাজ করছে।

তিনি বলেন, নিরাপদ ও আরামদায়ক রেল ভ্রমণ নিশ্চিত করতে রেলপথ মন্ত্রণালয় প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নাটোর রেল স্টেশনের প্লাটফর্ম উঁচু ও বর্ধিতকরণ এবং যাত্রী শেড বর্ধিতকরণ কাজ বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডি এন মজুমদারসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা