ছবি সংগৃহীত
সারাদেশ

পুকুরে মিললো ২০ লাখ টাকার মূর্তি

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ: নওগাঁর সাপাহার উপজেলার বড় মির্জাপুর গ্রামের আব্দুল বারীর বাড়ির পাশে পুকুর খননের সময় একটি প্রাচীন মূর্তি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তিটির ওজন প্রায় ১৪ কেজি। যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

জানা গেছে, আব্দুল বারী তার বাড়ির পাশে কয়েকদিন থেকে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন করছিলেন। খননের এক পর্যায়ে কালো পাথরের একটি মূর্তি ভেকু মেশিনের সঙ্গে উঠে আসে। পরে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। এরপর ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, মূর্তিটির বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা