সারাদেশ

নন্দীগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নিহত 

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ার নন্দীগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় সালমা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত সালমা বেগম উপজলোর ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের মৃত খয়বর আলীর স্ত্রী।

শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৬ টায় বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম কৈগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাটোরগামী একটি মাইক্রোবাস সালমা বেগমকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায় চালক। পরে পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

কুন্দারহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে মাইক্রোবাস চালককে আটক করা সম্ভব হয়নি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা