সারাদেশ

গৃহবধূ নির্যাতনের ঘটনায়, সেই লেদু গ্রেফতার 

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়ায় দুটি ইট চুরির অপবাদে গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন ও চুল কেঁটে দেয়ার ঘটনায় আফছার আলী ওরফে লেদুকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কাশিয়াডাঙ্গা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার লেদু একই উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত শওকত আলী গাজীর ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছে সাতক্ষীরা জেলা পুলিশ বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে। জানা গেছে, গত ৮ আগস্ট রাত ১০টার দিকে উপজেলার দেয়াড়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের ভ্যানচালক লেদু তার প্রতিবেশী ওই নারীকে দুটি ইট চুরির অপবাদ দেয়। এরপর ৯ আগস্ট সকাল ১০টার দিকে তাকে বাড়ি থেকে ধরে এনে লেদু, তার স্ত্রী, পত্রবধূসহ পরিবারের সদস্যরা গাছের সঙ্গে বেঁধে বিবস্ত্র করে মারপিট করে ও চুল কেটে দেয়।

এ ঘটনায় মঙ্গলবার (১০ আগস্ট) রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে কলারোয়া থানায় ছয়জনের নামে মামলা দায়ের করেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা