সারাদেশ

বৃদ্ধা করোনামুক্ত, মেয়ের কাছে তুলে দিলেন ইউএনও

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর : শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার একটি সড়কে পড়েছিলেন চাঁন বানু বিবি (৭০) নামের এক বৃদ্ধা। করোনা আতঙ্কে তার কাছে যাচ্ছিলেন না কেউ। খবরটি ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হুসাইন নিজের গাড়িতে করে হাসপাতালে ভর্তি করেন ওই বৃদ্ধাকে। ১২ দিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেন তিনি।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে চাঁন বানু বিবিকে তার একমাত্র মেয়ে রহিমা বেগমের কাছে তুলে দিয়েছেন ইউএনও।

গত ৩১ জুলাই সড়কে পড়েছিলেন বৃদ্ধা, হাসপাতালে নিয়ে গেলেন ইউএনও শিরোনামে জাগো নিউজে একটি সংবাদ প্রকাশিত হয়।

বৃদ্ধা চাঁন বানু উপজেলার গোসাইরহাট ইউনিয়নের কাশীখণ্ড গ্রামের মৃত আব্দুল মজিদ মোল্লার স্ত্রী। তার কোনো ছেলে নেই। তিনি দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন।

এ ব্যাপারে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান মিয়া বলেন, করোনা আক্রান্ত ওই বৃদ্ধাকে আমরা সর্বোচ্চ চিকিৎসা দিয়েছি। তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। এখন তিনি সুস্থ।

গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হুসাইন বলেন, চাঁন বানু বিবি সুস্থ হয়ে উঠেছেন। তাকে তার মেয়ে রহিমা বেগমের কাছে হস্তান্তর করা হয়েছে। বার্ধক্যজনিত সমস্যার কারণে তার শারীরিক দুর্বলতা আছে। তার মেয়ের সাথে ঢাকায় থাকবেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা