সারাদেশ

ফরিদপুরে করোনায় ৬ জনের মৃত্যু, শনাক্ত ৯৮ 

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : গত ২৪ ঘণ্টায় ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় তিনজন এবং উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। একই সময়ে ৩৩৮ নমুনা পরীক্ষা করে ৯৮ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬ দশমিক ৭০ শতাংশ।

শুক্রবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মারা যাওয়া ছয়জনের মধ্যে ফরিদপুরের তিনজন, গোপালগঞ্জের একজন, মাদারীপুরের একজন এবং মাগুরার একজন রয়েছেন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, পিসিআর ল্যাবে শনাক্ত ৯৩ জনের মধ্যে আলফাডাঙ্গায় ছয়, ভাঙ্গায় দুই, বোয়ালমারীতে তিন, নগরকান্দায় চার, মধুখালীতে ১৬, সদরপুরে ১৪, চরভদ্রাসনে ১২, সালথায় তিন এবং ফরিদপুর সদরে ৩৩ জন রয়েছেন। বাকি ৫ পাঁচজন শনাক্ত হয়েছেন র‍্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে শুক্রবার পর্যন্ত ২২৬ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত ১৭৪ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ২৫ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪৬০ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা