সংগৃহীত ছবি
সারাদেশ

কৃষককে গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদরে রাজ্জাক শেখ ওরফে রাজাই (৫০) নামে এক কৃষককে গলা কেটে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে ভয়ংকর ঝড়ে নিহত ৩

শনিবার (১ জুন) উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের পুরাতন ভান্ডারদহ গ্রামের কৃষিজমি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত রাজ্জাক শেখ সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া গ্রামের মৃত দেছের আলীর ছেলে। তিনি কৃষি কাজ করতেন এবং পাশাপাশি কবিরাজ হিসেবেও পরিচিত ছিলেন।

আরও পড়ুন : কবিরহাটে প্রচারণায় সরব সম্ভাব্য প্রার্থী

পরিবারের সদস্যরা বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজ্জাক শেখ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাননি পরিবারের সদস্যরা। পরে শনিবার সকালে স্থানীয়রা পুরাতন ভান্ডারদহ গ্রামের কৃষিজমিতে মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেন।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলী জানান হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা