সারাদেশ

নেত্রকোনায় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোনা : নেত্রকোনার দুর্গাপুর থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বিজিবি-৩১।

সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী লক্ষ্মীপুর এলাকা থেকে এসব ওষুধ জব্দ করা হয়।

নেত্রকোনা ব্যাটালিয়নের বিজিবি-৩১ অধিনায়ক এ এস এম জাকারিয়া বলেন, উপজেলার সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল বিজিবির একটি দল।

এ সময় গোয়েন্দা তথ্যের ভিত্তি ওই এলাকায় অভিযানে গেলে চোরাকারবারিরা পালিয়ে যান। পরে সেখান থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ওষুধের আনুমানিক মূল্য চার লাখ ৮৫ হাজার ৫১৬ টাকা। ওষুধগুলো নেত্রকোনা কাস্টমস্ অফিসে জমা দেয়া হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা