সারাদেশ

চীনা প্রকৌশলীর সন্ধান দিলে পুরস্কার ২ লাখ টাকা

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ : নিখোঁজের ৩ দিন পেড়িয়ে গেলো পদ্মা সেতু প্রকল্পের চীনা প্রকৌশলী জো জিয়াং (৩৫) এর সন্ধান মেলেনি। যেকোনো অবস্থায় তার সন্ধান দিতে পারলে জিয়াং এর প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) থেকে ২ লাখ টাকা পুরস্কার দেয়া হবে।

শুক্রবার (২৫ জুন) রাত সাড়ে ৮টা পর্যন্ত খুঁজেও তাকে পাওয়া যায়নি বলে জানিয়েছে মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল কবীর।

এ বিষয়ে পদ্মা সেতুর আশেপাশের এলাকাগুলোতে লিফলেট বিতরণ করা হয়েছে বলেও প্রকল্পের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

মাওয়া নৌ-পুলিশের অফিসার ইনচার্জ সিরাজুল কবীর জানান, পদ্মা সেতু প্রকল্প এলাকা থেকে চাঁদপুরের মেঘনা নদী পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে নদীতে খুঁজাখুঁজি করা হয়েছে। তাকে কোথাও পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর থেকেই এখনো খুঁজাখুঁজি চলছে।

তিনি আরও বলেন, জীবিত অথবা মৃত অবস্থায় নিখোঁজ প্রকৌশলীর সন্ধান দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কারের ঘোষণা করেছে এমবিইসি-৪ থেকে। নদীর পার্শ্ববর্তী সকল থানাকে এ বিষয়ে তথ্য পাঠানো হয়েছে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের জানান, নিখোঁজ প্রকৌশলী এমবিইসি কোম্পানিতে কর্মরত ছিলেন। নদীতে বার্জে (বড় আকৃতির ভাসমান জলযান) থাকতেন। সেখান থেকে যেহেতু তাকে এখনো পাওয়ায় যায়নি তাই নিশ্চিত করে বলা যাচ্ছে না কী হয়েছে। তার মৃতদেহ না পাওয়া পর্যন্ত সে মারা গেছে তাও নিশ্চিত না। নদীতে পড়ে নিহত অথবা অন্যত্র যেতে পারে এই দুটি ব্যাপারেই তার প্রতিষ্ঠান এমবিইসি সংশ্লিষ্টরা আশঙ্কা করছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা