সারাদেশ

শেরপুরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

নিজস্ব প্রতিনিধি, শেরপুর : জমি নিয়ে বিরোধের জেরে শেরপুরে প্রতিপক্ষের হামলায় নাজিরুল ইসলাম বদন নামে এক কৃষক নিহত হয়েছে। শুক্রবার (১১ জুন) সকালে এ ঘটনা ঘটে।

নিহত বদন একই উপজেলার হাওড়া এলাকার মৃত চিনু শেখের ছেলে। এসময় আরও দু’জন আহত হয়।

এদিক হামলার ঘটনায় নয় জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- মো. জমসেদ আলী (৭০), মো. তোরমান (৪৫), মো. লোকমান (৪০), জোছনা বেগম (৪৮), মো. হিরণ ( ৫০), আক্তার আলী (৫০), অজুফা বেগম (৬০), হাসনা (৩০) ও নুরুন্নাহার (৩৪)

পুলিশ জানায়, নিহত বদনদের সঙ্গে প্রতিবেশী জমশেদ আলী গংদের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার সকাল ৯টার দিকে গরুর গোবর রাখাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ জমশেদ আলী গংরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে বদন ও তার ছেলে গুরুতর আহত হন। স্বজনরা আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে আসার পথে বদনের মৃত্যু হয়। ছেলে মোশারফ ও জোসনা নামে দুজনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। আসামিদের জিজ্ঞাবাদ চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা