সারাদেশ

গাঁজার গাছসহ যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর বাগমারায় বাড়ির পাশের পুকুরপাড়ে চাষ করা গাঁজা গাছসহ এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটককৃত ব্যক্তির নাম এমদাদুল হক (২৮) ।

মঙ্গলবার (৮ জুন) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৫ এর সিনিয়র সহকারী পরিচালক একেএম এনামুল করিম।

এর আগে সোমবার (৭ জুন) বিকালে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের পলাশী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, এমদাদুল হক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর ধারাবাহিকতায় তিনি বাড়ির পাশের একটি পুকুরপাড়ে কয়েকটি গাঁজা গাছ রোপন করেন। দীর্ঘদিন ধরে তিনি ওই গাছগুলো পরিচর্যা করে আসছেন। খবর পেয়ে র‌্যাব অভিযান চালিয়ে কয়েকটি গাঁজার গাছ উদ্ধারের পর এমদাদুলকে আটক করে।

একেএম এনামুল করিম বলেন, মাদক আইনে মামলা দিয়ে তাকে বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা