সারাদেশ

তাড়াশে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম আব্দুল আজিজ (৩৩) ।

সোমবার (৭ জুন) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার তালম ইউনিয়নের রোকনপুর গ্রামে এই ঘটনা ঘটে। তিনি উপজেলার তালম ইউনিয়নের রোকনপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।

তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস-উজ-জামান ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, সন্ধ্যার সময় প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হলে আব্দুল আজিজ পার্শ্ববর্তী মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে মাঠে পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসলে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা