সারাদেশ

খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে আটককৃত মোটরসাইকেল 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী থানায় বিভিন্ন অভিযোগে আটক ২৯টি মোটর সাইকেল খোলা আকাশের নিচে থেকে নষ্ট হচ্ছে। এতে রাজস্ব হারাচ্ছে সরকার। আর নষ্ট হচ্ছে জাতীয় সম্পদের।

থানা কর্তৃপক্ষ বলছেন, আটক হওয়া এ সমস্ত মোটরসাইকেলের অধিকাংশই চুরি করা, দুর্ঘটনায় পতিত হওয়া, মাদকসহ আটক এবং অবৈধভাবে ভারত থেকে আনা রেজিস্ট্রেশনবিহীন। আটককৃত এসব মোটরসাইকেলের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রয়েছে।

বোয়ালমারী থানায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, থানার উন্মুক্ত স্থানে রোদ-বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে এসব মোটরসাইকেল।

থানা সূত্রে জানা যায়, যে সমস্ত মোটরসাইকেল জব্দ করা হয়েছে তার অধিকাংশই চুরি করা, দুর্ঘটনায় পতিত হওয়া, মাদকসহ আটক এবং অবৈধভাবে ভারত থেকে আনা। এগুলোর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা রয়েছে। এ কারণে মোটর সাইকেল মালিকদের এ বিষয়ে কোন গুরুত্ব নেই। মামলার বিষয়টি নিস্পত্তি হলে অকশানের ব্যবস্থা করা যেত। অকশান হলে সরকার আর্থিক ভাবে লাভবান হবে বলেও মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। খোলা আকাশের নিচে জং ও মরচে পড়ে নষ্ট হচ্ছে। এ সমস্ত মোটর সাইকেলের অধিকাংশই দামি। এসবের মধ্যে ১৫০ সিসি পালসার, ১৩৫ সিসি ডিসকভারসহ বিভিন্ন দামি ব্রাণ্ডের মোটরসাইকেল রয়েছে। অকশানে বিক্রি করতে পারলে ভাল দাম পাওয়া যেত।

বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আখতার তপনের মতে, আদালত কর্তৃপক্ষ আটককৃত মোটরসাইকেলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা দ্রুত নিস্পত্তি করে অকশানের নির্দেশ দিলে সরকার আর্থিক ভাবে লাভবান হতে পারতো।

বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মো. ওয়াহিদ ইসলাম বলেন, 'এই মুহূর্তে থানা চত্বরের উন্মুক্ত জায়গায় মোটর সাইকেলগুলো পড়ে আছে। এসব মোটরসাইকেলের কোনটি চোরাই, কোনটির বিরুদ্ধে মামলা রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রতিবেদন চেয়েছে। আমি প্রতিবেদন তৈরি করে খুব শীঘ্রই জমা দেব। পরবর্তী নির্দেশনা মোতাবেক এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।'

সান নিউজ/কেএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক স...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

টানা বৃষ্টিতে ডুবল ব্যাংকক, জরুরি পরিস্থিতি ঘোষণা

টানা ৪৮ ঘণ্টার ভারি বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের অধিকাংশ সড়ক পানিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা