সারাদেশ

ট্রাক চাপায় ভ্যানগাড়ি চালক নিহত

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের চাপায় আল-আমিন (৩৮) নামের এক বেকারির মালামালের ভ্যানগাড়ি চালক নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউট মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত আল-আমিন জেলার কসবা উপজেলার খেওড়া গ্রামের আবু তাহের মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে ঘন কুয়াশায় কুমিল্লার দিক থেকে ছেড়ে আসা একটি ধান বোঝাই ট্রাক কুমিল্লা-সিলেট মহাসড়ক দিয়ে যাচ্ছিল। পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়াউট চৌরাস্তার মোড়ে বেকারির সামগ্রী বহনকারী ভ্যান গাড়িকে চাপা দিয়ে ট্রাকটি সড়কে পাশে গিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই ভ্যান গাড়ির চালক নিহত হয়। এসময় ট্রাকের ধাক্কায় মহাসড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিও ক্ষতিগ্রস্ত হয়।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। ভ্যানগাড়ি চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এনএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

তিন দিনের মধ্যে মুন্সীগঞ্জ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

মুন্সীগঞ্জ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে ক...

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

উন্নত বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের সামাজিক যোগাযোগ...

ভারতের কিছু মিডিয়ায় তারেক রহমানের বক্তব্যের ভুল ব্যাখ্যা

সম্প্রতি লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ...

তাজমহল, হুমায়ুনের সমাধি ও দিল্লি হাট পরিদর্শন করবেন পাকিস্তানের মন্ত্রী

নানা জল্পনার পর অবশেষে তাজমহল পরিদর্শনের অনুমতি পে...

মন্ত্রী, এমপি ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা নিষিদ্ধ হচ্ছেন

এতোদিন যে নিয়ম ছিল, সেটার পরিবর্তন ঘটছে। বেসরকারি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা