সারাদেশ

লক্ষ্মীপুরে নবনির্মিত বিদ্যালয়ের ভবন উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত ৩ তলা বিশিষ্ট ভবনের উদ্বোধন করেছেন সাবেক বিমানমন্ত্রী ও সদর আসনের সাংসদ একেএম শাহাজান কামাল।

বিদ্যালয়ের প্রাঙ্গণে নবনির্মিত ভবনে ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়।

শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের ১ কোটি ২ লাখ টাকা ব্যয়ে এ ভবনটি নির্মাণ করা হয়েছে।

ভবন উদ্বোধন শেষে এমপির ব্যাক্তিগত অর্থায়নে ২ শতাধিক অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি, সদর থানা আওয়ামী লীগের সদস্য আবদুল খালেক বাদল, ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবুল, যুগ্ম-আহ্বায়ক শাহ আলম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম সালাহ উদ্দিন শিকদার।

শীতবস্ত্র বিতরণ শেষে এমপি শাহজাহান কামাল বলেন, তার নির্বাচনী এলাকায় এ শীতে প্রায় ৫ হাজার অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হবে।

সান নিউজ/জেইউবি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা