সারাদেশ

ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ীকে জেলহাজতে প্রেরণ

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ডিবি পুলিশের হাতে ৬০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি চৌকস টিম বৃহস্পতিবার বিকেলে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া বাজার হতে লাহিড়ীহাটগামী রাস্তার মেছনী গ্রামের ফইজুল ইসলামের বসতবাড়ির সামনে পাকা রাস্তার উপর দিয়া ফেন্সিডিল বহন করে নিয়ে যাওয়ার সময় ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ডিবি পুলিশ। মাদক বহনের অভিযোগে মাহবুব আলম (৩৮) নামে একজনকে আটক করে। তার দেহ তল্লাশি করে উল্লেখিত পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী মাহবুব বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের লাহিড়ী ঠুমনিয়া (ছিলপাটি) গ্রামের মৃত কছিম উদ্দীনের ছেলে। এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

বালিয়াডাঙ্গী থানার ওসি জানান, গ্রেফতারকৃত মাহবুব আলমকে শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

সান নিউজ/বিআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা