সারাদেশ

শস্যচিত্রে বঙ্গবন্ধু

নিজস্ব প্রতি‌নিধি, বগুড়া : মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে বগুড়া জেলার শেরপুর উপজেলার ১২০ বিঘা (৪০ একর) জমিতে ধান চাষের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। ‘শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু’ জাতীয় পরিষদ এর উদ্যোগে এবং ন্যাশনাল এগ্রিকেয়ারের সহযোগিতায় ব্যতিক্রমী এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামে ১২০ বিঘা জমিতে ২ ধরনের ধানের চারা রোপনের মাধ্যমে এই কার্যক্রমের শুভ সূচনা হবে। আয়োজকরা জানান, শস্যচিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ফুটিয়ে তুলতে কয়েক মাস আগ থেকে কাজ শুরু হয়েছে।

বালেন্দা গ্রামে একত্রে ১২০ বিঘা জমি কৃষকদের নিকট থেকে লিজ নেয়া হয়েছে। এরপর সেখানে বিদেশ থেকে আমদানি করা বেগুনি ও সবুজ দুই ধরনের হাইব্রীড ধানের চারা উৎপাদন করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে পরিকল্পনা মোতাবেক স্থানীয় কৃষকদের দিয়ে এসব চারা রোপন করা হবে। যাতে পাখির চোখে উঁচু থেকে‌‌ ৪০ একর জমিতে রোপনকৃত ধানের দৃশ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ধরা পড়বে।

এ উপলক্ষ্যে চারারোপন ও সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদের সভাপতি ও বাংলাদেশ কৃষকলীগের সভাপতি সমীর চন্দ্র এবং সদস্য সচিব কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

এ ব্যাপারে ন্যাশনাল এগ্রিকেয়ার লি. এর প্রজেক্ট ম্যানেজার সাইফুল ইসলাম জানান, জাতির জনকের জন্মশতবর্ষকে স্মরণীয় করে রাখতে বিশেষ জাতের ধানের চাষের মাধ্যমে জাতির পিতাকে স্মরণ করার উদ্দেশ্যেই এই কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এতে করে আকাশ থেকে ভূমির দিকে তাকালে ধানের জমিতে জাতির পিতার প্রতিকৃতি ফুটে উঠবে।

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু জানান, শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদের উদ্যোগে এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ বগুড়ার শেরপুরে নেয়ায় আমরা গর্বিত। ইতোমধ্যে এ নিয়ে এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এটি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে বগুড়ার জন্য স্মরণীয় ঘটনা হয়ে থাকবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা