পটুয়াখালীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
সারাদেশ

পটুয়াখালীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী : বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিধিমালা অনুযায়ী, চাকরির ৫০ পার্সেন্ট চাকরিকালের ভিত্তিতে টাইমস্কেলসহ অন্যান্য সুবিধা পেতে পটুয়াখালীতে মানববন্ধন করেছে জেলা শিক্ষক কল্যাণ সমিতি।

রোববার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় দিকে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি দেওয়ান আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জহুরুল হক বশির প্রমুখ।

পরে শিক্ষক নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা