মুন্সিগঞ্জে কাভার ভ্যানের ধাক্কায় নিহত ২ 
সারাদেশ

মুন্সিগঞ্জে কাভার ভ্যানের ধাক্কায় নিহত ২ 

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের ভবেরচর কলেজ রোড এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঢাকার জিগাতলা এলাকার মো. নাহিদ উল্লাহ (২৬) ও মহিউদ্দিন পলাশ (২৭)।

এ ঘটনায় কাভার্ডভ্যান চালক আল আমিনসহ গাড়িটি আটক করেছে গজারিয়া হাইওয়ে পুলিশ।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাহউদ্দিন জানান, শনিবার রাত ১টার দিকে একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এতে ঘটনাস্থলে মারা যায় মোটরসাইকেলের দুই আরোহী। কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।

ঘাতক কাভার্ডভ্যানটির চালক আল-আমিনকে আটক করা হয়েছে। তবে চালকের সহকারী পালিয়ে গেছে। মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, নিহত নাহিদ মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। বন্ধুদের নিয়ে রাঙ্গামাটি যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়েছিল। তিনটি মোটরসাইকেলে করে তারা ৬ জন রাঙ্গামাটি যাছিলো।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

বিল-বন্ডে বিনিয়োগে ব্যাংকের মুনাফায় উল্লম্ফন, চাপে খেলাপিরা

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বড় একটি অংশ চলতি বছরের প্রথম ছয়...

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে...

চিকিৎসক নিরাপদ থাকলেই বদলাবে স্বাস্থ্যসেবার চিত্র

বাংলাদেশের স্বাস্থ্য খাতে গত কয়েক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শি...

রাজসাক্ষী রিজভীর বক্তব্যে ক্ষুব্ধ শাবনূর

সালমান শাহর মৃত্যু নিয়ে রাজসাক্ষী রিজভী আহমেদ ওরফে ফরহাদের সাম্প্রতিক বক্তব্য...

শপথ নিলেন কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা

কলম্বিয়ার নতুন ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা শুক্রবার (৭ আগ...

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল

ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে একটি বল। ১৯৮৬ বিশ্বক...

গ্রিনল্যান্ডের আপত্তি উপেক্ষা করে কূপ খননের প্রস্তুতি ওয়াশিংটনের

গ্রিনল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষের আপত্তি ও অনুমোদন না থাকা সত্ত্বেও দেশটির প...

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ৩, আহত ১০

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলায় অন্তত তিনজন নিহত ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা