সারাদেশ

সাতক্ষীরায় নির্বাচনী আমেজে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা

মাজহারুল ইসলাম, সাতক্ষীরা : আগামী ১৪ ফেব্রুয়ারি আসন্ন সাতক্ষীরা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় এবং উৎসব মুখর পরিবেশে প্রস্তাবক ও সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে নির্বাচনী আমেজে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছে।

রোববার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ০৫টা পর্যন্ত সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সাতক্ষীরা পৌর নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে প্রার্থীদের মনোনয়ন পত্র গ্রহণ করেন জেলা নির্বাচন অফিসার মো. নাজমুল কবীর। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ নাসেরুল হক, বিএনপি’র মনোনীত প্রার্থী তাজকিন আহমেদ চিশতি, স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল হুদা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ডা. এস.এম মুসতাফীজ উর রউফ এর আগে জমা দিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী নাছিম ফারুক খান মিঠু।

মেয়র পদে ০৫ জন, সাধারণ সদস্য পদে কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন ৫৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ১২ জন। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে সাধারণ সদস্য পদে কাউন্সিলর প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন ০১নং ওয়ার্ডে মো. আব্দুস সেলিম, শেখ জুলফিকার রহমান উজ্জল, হারুন খান (হারু), শেখ রশিদুর রহমান (রশিদ), মো. জুলফিকার আলী ভুট্টো, নূরুল ইসলাম, ০২নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন মো. আহসানুল কাদীর (স্বপন), ০৩নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন শেখ আব্দুস সেলিম, মো. আইনুল ইসলাম নান্টা, মো. সুমন রহমান, কামরুল কবীর চৌধুরী (চৌধুরী বাবু), মো. ইব্রাহীম খলিল, ০৪নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন কাজী ফিরোজ হাসান, শেখ আসাদ আহমেদ অনজু, শেখ আফজাল হোসেন (শাওন), ০৫ নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন মো. শাহিনুর রহমান শাহীন, শেখ আনোয়ার হোসেন মিলন, মো. আমিরুল ইসলাম, মো. ফারুক হোসেন সরদার, মো. শহিদুল ইসলাম শহিদ, ০৬নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন মো. কামরুজ্জামান কামু, ০৭ নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন শেখ জাহাঙ্গীর হোসেন কালু, মো. জাহিদুল ইসলাম, মো. রেজাউল করিম, মো. শফিউর রহমান শফি, মো. সাহাবুদ্দিন, মো. আব্দুল্লাহ আল-মামুন, ০৮নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন মো. শফিকুল আলম বাবু, মেহেদী আলী সুজয়, মো. আনারুল ইসলাম রনি, আব্দুল আনিচ খান চৌধুরী (বকুল), মো. শওকত আলী, ০৯নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন আবিদুল হক মুন্না, সংরক্ষিত ০১,০২ ও ০৩ নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলার পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন তাজিনা আক্তার (শান্তা), সংরক্ষিত ০৪,০৫ ও ০৬ নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন রওশানারা রুবি, ফরিদা আক্তার বানু (বিউটি), মরিয়ম পারভীন। সাতক্ষীরা পৌরসভা নির্বাচন উপলক্ষে মোট ৮০জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে গত তিন দিনে ৩৩ জনসহ মোট ৭৫ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই বাছাই ১৯ জানুয়ারি, মনোনয়ন পত্র প্রত্যাহার ২৬ জানুয়ারি, ২৭ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ভোট গ্রহণ আগামী ১৪ ফেব্রুয়ারি। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে সদর উপজেলা নির্বাচন অফিসার শরিফুল ইসলামসহ জেলা ও উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি: ৩০ দিনের মধ্যে নির্বাচনের দাবি

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য সম্প্রতি গঠিত ১৫ সদস্যের অ্যাডহক কমিটির...

গোয়ালন্দে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারি খালের উপর অবৈধভাবে গড়ে উঠা মু...

ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায...

নবম পে-স্কেল কার্যকর, ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

১ জুলাই থেকে কার্যকর হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম প...

গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ ! 

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে সর...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা