সারাদেশ

মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি, দগ্ধ ২

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিংগাইরে দুটি ব্যবসা প্রতিষ্ঠানসহ একটি বাড়ির একাংশ পুড়ে গেছে। এসময় দুইজন অগ্নিদগ্ধ হয়েছেন। আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রোববার (১৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিংগাইর উপজেলার খোলাপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিস বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, মালেক টেড্রার্স নামের একটি তেলের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, গ্যাস সিলিন্ডারের দোকানসহ একটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিস বিভাগের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এসময় আগুনে দগ্ধ হয়ে নিজামুদ্দিন (৬৫) ও শাহীনূর হোসেন (৩৫) নামে দুজন আহত হন। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিস বিভাগের স্টেশন ম্যানেজার মোস্তাফিজুর রহমান জানান, তেলের ড্রাম ও গ্যাস সিলিন্ডার থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে বলে জানান তিনি।

সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা