সারাদেশ

বিজয় দিবস উপলক্ষে ইবিতে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন 

নিজস্ব প্রতিনিধি, ইবি : মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ম শেখ হাসিনা হলে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) দুপুর ১টায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এ কর্ণার উদ্বোধন করেন।

জানা যায়, বঙ্গবন্ধু ও দেশ সম্পর্কে শিক্ষার্থীদের স্পষ্ট ধারণা দিতে দেশরত্ম শেখ হাসিনা হলের উদ্যাগে এই বঙ্গবন্ধু কর্নার তৈরী করা হয়। যেখানে প্রাথমিকভাবে বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কিত প্রায় আড়াইশ বই রাখা হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে এই কর্নারের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে হলের প্রভোস্ট অধ্যাপক ড. সেলিনা নাসরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড সাঈদুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণসহ বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘শিক্ষার্থীদের গঠন, পঠন সহ দেশের ইতিহাস জানতে এই বঙ্গবন্ধু কর্নার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।আর আমরা যদি বেইমান না হই তাহলে অবশ্যই বঙ্গবন্ধুকে অন্তরে ধারণ করবো।’

সান নিউজ/এএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা