সারাদেশ

খুলনায় জমি অধিগ্রহণের চেক বিতরণ

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনার রায়েল মহল জলিল স্মরণীর শেষ অংশে ৪৬ ফুট প্রশস্ত রাস্তাটি ৮০ ফুট প্রশস্তকরণ শীর্ষক প্রকল্পের আওতায় ১৪ এবং ১৬ নম্বর ওয়ার্ডের অধিগ্রহণকৃত জমির ১১ জন মালিকের মাঝে ৬৭ লাখ ১৯ হাজার সাতশত ৪২ টাকার ২২টি চেক বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে রায়ের মহল মন্দির মোড়ে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এসময় মেয়র বলেন, চেক বিতরণে কোন অনিয়ম সহ্য করা হবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে থেকে সকলকে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ অঞ্চলের জন্য দরদ রয়েছে। তিনটি রাস্তা প্রশস্তকরণের জন্য ২০১৮ সালে প্রধানমন্ত্রী প্রকল্পটি অনুমোদন করেন। সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে।

তিনি বলেন, তিনটি রাস্তার প্রশস্তকরণে ভূমি অধিগ্রহণের জন্য সরকার প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বাকি চেকগুলো দুর্নীতির বিরুদ্ধে শূণ্য সহিষ্ণুতা নীতি বাস্তবায়নের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হবে। কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোছাঃ শাহানাজ পারভীন, কেসিসি’র প্যানেল মেয়র মেমরী সুফিয়া রহমান শুনু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আমেনা হালিমা বেবি প্রমুখ।

এসময় খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, ১৪ এবং ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংঠনের নেতৃবৃন্দসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা