সংগৃহীত ছবি
সারাদেশ

অটোরিকশায় বাসের ধাক্কায় নিহত ১

জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলায় বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী আনোয়ার হোসেন (৬৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও ৪ যাত্রী।

আরও পড়ুুন: বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা, নিহত ২

সোমবার (১৫ জুলাই) দুপুরে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার গোলাবাড়ী এলাকায় দুর্ঘটনাটি হয়।

এদিকে, দুর্ঘটনার পরপরই টাঙ্গাইল ও ধনবাড়ী মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মারা যাওয়া আনোয়ার জেলার মির্জাপুর উপজেলার মৃত শুকুর আলীর ছেলে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আরও পড়ুুন: আসামি ধরতে গিয়ে পুলিশ নিহত

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান স্থানীয়দের বরাতে বলেন, শেরপুর থেকে যাত্রী নিয়ে মধুপুরের দিকে যাচ্ছিলো একটি সিএনজি চালিত অটোরিকশা। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা মহাখালী ট্রাভেলস-এর একটি বাস ধনবাড়ীর দিকে যাচ্ছিলো। গোলাবাড়ি এলাকায় পৌঁছালে বাসটি বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে ১ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে মধুপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা