সংগৃহীত
সারাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, আহত ২

জেলা প্রতিনিধি : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থাকা যাত্রীবাহী বাসের পেছনে একটি প্রাইভেটকারের ধাক্কায় দ’জন গুরুতর ভাবে আহত হয়েছেন। এই সময় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গেছে।

আরও পড়ুন : আজ যে সব এলাকায় গ্যাস থাকবে না

গতকাল(২৬ এপ্রিল) দুপুর ২ টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা রেলওয়ের ওভার ব্রিজে উপরে মাওয়ামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত ব্যাক্তিরা হলেন, প্রাইভেটকারের চালক ইমরান হোসেন (২৫) ও যাত্রী মোহাম্মদ নাসির (৪০)। ইমরান নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কাদলা গ্রামের তাজুল ইসলামের ছেলে।‌ আহত নাসির উদ্দিন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও গ্রামের মো. নুরুল ইসলাম ঢালির ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় ইকবাল পরিবহনের একটি বাস সড়কে নষ্ট অবস্থায় দাঁড়ানো ছিল।এ সময় থেমে থাকা বাসটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয় দ্রুতগতির একটি প্রাইভেটকার। এতে পেছন থেকে অপর একটি এম্বুলেন্স প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। আহত হন প্রাইভেটকারের চালকসহ দু’জন। পরে তাদের গুরুতর আহত অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আরও পড়ুন : ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ২

হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ বলেন, আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পঠানো হয়েছে। আহতদের শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাত পেয়েছেন। দুর্ঘটনা কবলিত বাস, প্রাইভেটকার ও এম্বুলেন্সটি বর্তমানে হাঁসাড়া হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

সান নিউজ/এমএইচ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা